“
Most of what goes wrong in a land transaction here goes wrong quietly — months after the money has moved.
এ দেশে জমির লেনদেনে যা ভুল হয়, তার বেশিরভাগই ধরা পড়ে নিঃশব্দে — টাকা চলে যাওয়ার অনেক মাস পরে।
A record that was never corrected. A payment with no receipt. An agreement nobody read to the end. So our work is mostly unglamorous: we walk the parcel, we ask who is actually in possession, and we keep one file per customer — the agreement, the receipts, the allocation record, the record extracts — with a full copy in the customer's own hands.
রেকর্ড সংশোধন হয়নি। পেমেন্টের রসিদ নেই। চুক্তিটি কেউ শেষ পর্যন্ত পড়েনি। তাই আমাদের কাজের বড় অংশই দেখতে সাদামাটা — আমরা জমিতে হেঁটে দেখি, দখলে আসলে কে আছে জিজ্ঞেস করি, এবং প্রতি গ্রাহকের জন্য একটি ফাইল রাখি — চুক্তি, রসিদ, বরাদ্দপত্র, রেকর্ডের কপি — যার পূর্ণ একটি কপি গ্রাহকের নিজের হাতেও থাকে।
If we are slower than someone promising you a plot this week, that is the reason. Please take the extra week and read the agreement. We would rather lose the sale than have you sign something you did not fully understand.
কেউ যদি আপনাকে এই সপ্তাহেই প্লট দেওয়ার কথা বলে, আমরা তার চেয়ে ধীর — কারণটা এটাই। অনুগ্রহ করে বাড়তি এক সপ্তাহ নিন, চুক্তিটি পড়ুন। না বুঝে আপনি সই করুন, তার চেয়ে বিক্রিটি হারানোই আমাদের কাছে ভালো।
Kabirকবির
Chief Executive Officer · Silver Moon BD Properties Ltd.প্রধান নির্বাহী কর্মকর্তা · সিলভার মুন বিডি প্রপার্টিজ লিমিটেড